শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা: জামাতা পরশসহ দুইজন গ্রেপ্তার

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি : যশোরে বিএনপি নেতা ও ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় তার জামাতা বাসেদ আলী পরশ (২৮) এবং শংকরপুর ইসহাক সড়কের আসহাবুল ইসলাম সাগর (৫০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরশ যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী জুলুর ছেলে। আসহাবুল ইসলাম সাগর একই এলাকার মৃত আব্দুল মতিন ওরফে মতিন দারোগার ছেলে।

নিহত আলমগীরের স্ত্রী শামীমা বেগম গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাত আরও তিন–চারজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন।

রোববার (৪ ডিসেম্বর) পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিএনপি নেতা আলমগীর হোসেন। ঘটনার পর পুলিশের একাধিক দল ঘটনাস্থলের আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। বিশ্লেষণ শেষে নেপথ্যের অন্যতম কারিগর হিসেবে দুজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

তবে আলমগীরকে লক্ষ্য করে গুলি চালানো চারজন শুটারের কাউকে এখনো শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। তারা সবাই ভাড়াটে খুনি বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ সুপার জানান, নিহতের জামাতা পরশের সঙ্গে পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। একসময় পরশ ও তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ হলেও পরে সামাজিকভাবে তা মীমাংসা করা হয়। প্রায় এক মাস আগে পরশের স্ত্রী বাবার বাড়িতে চলে যান।

  • সর্বশেষ