শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৪:৪২ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভয়াবহ সড়ক দুর্ঘটনা; অল্পের জন্য প্রাণ রক্ষা আফগান ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক: [২] আফগান ক্রিকেটার আফসর জাজাই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। যেখান থেকে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। তবে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন আফসর।

[৩] ২১ জুন রাতে এই গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। ২৬ বছর বয়সী আফসর জাজাই জাতীয় দলের হয়ে খেলেছেন ৩ টেস্ট, ১৭ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি। ২০১৩ সালে টি-টোয়েন্টি দিয়ে মাত্র ১৯ বছর বয়সে উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের অভিষেক হয় আন্তর্জাতিক ক্রিকেটে।

[৪]তবে জাতীয় দলে নিয়মিত হতে পারেননি নি কখনোই। সর্বশেষে উইন্ডিজের বিপক্ষে গত বছর টেস্ট খেলেছিলেন। এদিকে সরকার থেকে অনুমতি নিয়ে আফগানিস্তান জাতীয় দলের অনুশীলন শুরু করা হয়েছে।

[৫]এশিয়া কাপ, টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য রেখেই এই অনুশীলন। এছাড়া পরবর্তীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচের টেস্ট খেলার কথাও রয়েছে দলটির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়