শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘তুমি তো বলেছিলে একদিন আমার সঙ্গে টেনিস খেলবে’

এল আর বাদল : [২] নিজের হাতে লিখে গিয়েছিলেন ৫০টি ইচ্ছের কথা। প্লেন ওড়াতে শিখবো, বাঁহাতে ক্রিকেট খেলবো, ট্রেনে ইউরোপ ঘুরবো, ১০০টি শিশুকে নাসা-ইসরোতে ওয়ার্কশপে পাঠাবো। ছোটবড় এমন ৫০টি স্বপ্ন ছিলো অভিনেতার। ধীরে ধীরে এগোচ্ছিলেন সেইসব স্বপ্নপুরণের দিকে। কিন্তু তার আগেই জীবনযুদ্ধে হেরে গেলেন সুশান্ত সিং রাজপূত। সুশান্তের সেই ৫০টি ইচ্ছের মধ্যে একটি ছিল কোনও এক প্রথম সারির টেনিস তারকার সঙ্গে টেনিস খেলা।

[৩] সানিয়া মির্জার সঙ্গে খেলতে চেয়েছিলেন সুশান্ত। কিন্তু সেই ইচ্ছেপূরণের আগেই চলে গেলেন প্রতিভাবান অভিনেতা। এভাবে সুশান্তের চলে যাওয়াটা তাই একটু বেশিই কষ্ট দিচ্ছে সানিয়া মির্জাকে। - সংবাদপ্রতিদিন

[৪] সুশান্তের মৃত্যু সংবাদ যেন বিশ্বাস করতে পারছেন না টেনিস সুন্দরী। টুইটারে টেনিস তারকা বলছিলেন, সুশান্ত তুমি তো বলেছিলে একদিন আমার সঙ্গে টেনিস খেলবে। তুমি এত হাসিখুশি, প্রাণবন্ত ছিলে, যেখানে যেতে সেখানেই সবাইকে খুশি রাখতে পারতে। কখনও বুঝতেই দিতে না, এত কষ্ট তোমার। গোটা বিশ্ব তোমাকে মিস করবে। এটা লেখার সময়ও কেঁপে উঠছি আমি। হে বন্ধু ভাল থেকো। - জি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়