শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

সমীরণ রায়ঃ [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, মালিক শ্রমিক সংগঠনগুলো দেশ ও জাতির এই সংকটকালে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত মেনে নেবেন। সরকারকে যেমনি যাত্রীদের স্বার্থ দেখতে হবে। তেমনি পরিবহন খাতকেও সহযোগিতা করতে হবে।

[৩] সেতুমন্ত্রী বলেন, যে সকল প্রকল্প অগ্রাধিকার তালিকায় আছে সেসকল প্রকল্পের কাজ দ্রুত করতে হবে। দেশি বিদেশি শ্রমিকদের স্বাস্হ্যবিধি নিশ্চিত করে কাজ করতে হবে। শ্রমিকদের বেতন যেন যথাসময়ে দেয়া হয় তাও নিশ্চিত করতে হবে।

[৪] ওবায়দুল কাদের বলেন, জনগণের অর্থ নয় ছয় করা যাবে না, সকলকে যার যার দায়িত্ব যথাযথভাবে ন্যায় নিষ্ঠার সাথে পালন করতে হবে।

[৫] সবাই আন্তরিকতার সাথে কাজ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সংকট কাটিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন কার্যক্রমের কাজ থেমে গেলে জীবনের কাজও থেমে যাবে। কাজ করতে হবে নব উদ্যমে, নতুন বাস্তবতায়, পরিবর্তিত পরিস্থিতিতে। একই সঙ্গে জনগণের কষ্টার্জিত অর্থ সবাইকে সৎব্যবহার নিশ্চিত করতে হবে।

[৬] রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বরত সকল কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে তাঁর বাসা থেকে ভিডিও কনফারেন্সিং যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ