শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামিন পেলেন ইয়াবাসহ আটক বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট : [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইয়াবাসহ আটক হওয়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. আজাদ ভূঁইয়া জামিন পেয়েছেন।

[৩] বৃহস্পতিবার (২৮ মে) ব্রাহ্মণবাড়িয়ার আদালতে তার জামিন হয় বলে আইনজীবীদের বরাত দিয়ে উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল মুনসুর মিশন নিশ্চিত করেছেন।

[৪] পুলিশের ভাষ্যমতে, ঈদের দিন রাতে নুরপুর এলাকায় স্থানীয় লোকজন আজাদ ভূঁইয়াকে আটক করে। এসময় তার কাছে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।

[৫] তবে স্থানীয় ও পরিবারের লোকজন এবং দলীয় সূত্রের দাবি, আজাদ ভূঁইয়া স্থানীয় প্রতিহিংসার শিকার। করোনাভাইরাস পরিস্থিতিতে এলাকায় পাঁচ লাখ টাকার মতো বিতরণ করে তিনি রোষানলে পড়েছেন।

[৬] আজাদ ভূঁইয়া স্ত্রী সুমা আক্তার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার স্বামী ষড়যন্ত্রের শিকার। বাড়িতে ফেরার পথে তার পথরোধ করে প্রথমে মারধর করা হয়। পরে তাকে ২০পিস ইয়াবাসহ পুলিশের কাছে ধরিয়ে দেয়া হয়।

[৭] আখাউড়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল মুনসুর মিশন বলেন, আজাদ ভূঁইয়া স্থানীয় প্রতিহিংসার শিকার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবেন বলে এমন আক্রোশের শিকার হয়েছেন। এলাকার মানুষ জানে মাস্টার্স পাশ করা আজাদ কেমন মানুষ। করোনা পরিস্থিতিতে তিনি ৭২০ জনের প্রত্যেককে ৫০০ টাকা করে দেয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

[৮] এদিকে গতকাল বুধবার (২৭ মে) সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ ঘটনায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ঘটনাটির জন্য দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিনকে দায়ী করেছেন।

[৯] জালাল উদ্দিন লোকজন নিয়ে আজাদ ভূঁইয়াকে পুলিশের হাতে তুলে দেন বলে বিএনপি’র সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে জালাল উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

[১০] তিনি জানান, গ্রামের লোকজন ইয়াবাসহ একজনকে আটক করে আমাকে খবর দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে এর প্রমাণ পাই। এখানে আমাকে দোষারোপ করার কি আছে।

[১১] আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী জানান, এলাকার মানুষ ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে তুলে দেয়। অভিযোগ এভাবে উল্লেখ করা আছে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিডি-প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ