শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট : [২] দিনে দুপুরে প্রকাশ্যে ব্যবসায়ীর প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

[৩] বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রুহুল আমিনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। রুহুল আমিন পাবনার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

[৪] আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিরুল আলম জানান, সাঁথিয়া উপজেলার আতাইকুলায় বৃহস্পতিবার বাজারের ভুষি ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে মুসা কর্মচারীকে নিয়ে রবিবার দুপুরে আতাইকুলায় অগ্রণী ব্যাংকে টাকা জমা রাখতে আসেন। পথিমধ্যে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা বাজার সংলগ্ন ব্রিজ থেকে ব্যবসায়ীকে মারপিট করে ৫ লাখ ৮৫ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

[৫] ব্যবসায়ী মুসার চিৎকারে পার্শ্ববর্তীরা ছিনতাইকারীদের ধাওয়া করলে টাকার ব্যাগ ফেলে তারা পালিয়ে যায়। ব্যবসায়ী মুসা আতাইকুলা থানায় মৌখিক অভিযোগ করেন। এরপর অভিযান চালিয়ে বৃহস্পতিবার থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃর্ধা ও তার ছোট ভাই রানা মৃর্ধা ও মামা শিপনকে আটক করে পুলিশ। ছাত্রলীগ নেতাসহ আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।

[৬] আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিরুল আলম জানান, ছিনতাইয়ের অভিযোগে তাদের আটক করা হয়। ছাত্রলীগ নেতা রুহুল আমীনের বিরুদ্ধে থানা একাধিক অভিযোগ রয়েছে।ইত্তেফাক, রাইজিংবিডি

  • সর্বশেষ