শিরোনাম
◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিরিরবন্দরে বিদ্যুৎ স্পৃষ্টে মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

সোহাগ গাজী , চিরিরবন্দর ( দিনাজপুর) প্রতিনিধি : [২] বুধবার রাতে উপজেলার পুন্ট্রি ইউনিয়নের পুন্ট্রি গ্রামে এ ঘটনা ঘটেছে।

[৩] নিহতরা হলেন-ওই এলাকার হেমন্ত চন্দ্র রায়ের মেয়ে শাপলা রানী রায় (৩৫) ও তার স্ত্রী সাবিত্রি রানী রায় (৫৫)।

[৪] এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্ধার পরে নিজের বাড়ির বারান্দায় মা ও মেয়ে বাড়ি পরিষ্কার করছিল। সে সময় ভেজা কাপড় তুলতে গিয়ে হঠাৎ মেয়ে শাপলা রানী বিদ্যুৎতের তারে স্পর্শ হয়ে বিদ্যুৎ úৃষ্ট হয়। মেয়েকে বাঁচাতে মা সাবিত্রী রাণী দৌড়ে এসে মেয়েকে স্পর্শ করলে ঘটনাস্থলে দু’জনেই গুরুতর আহত হয়।

[৫] পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠালে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

[৬] বিষয়টি নিশ্চিত করেন চিরিরবন্দর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়