শিরোনাম
◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা ◈ হোসাইনের ঘূর্ণিতে ঘায়েল ও‌য়েস্ট ইন্ডিজ, ড্র হ‌লো প্রস্তু‌তি ম‌্যাচ ◈ কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক ◈ বাংলাদেশের কারাগারে বন্দি ১৫ দেশের ৪০৭ নাগরিক, সবচেয়ে বেশি ভারতীয় ◈ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেল‌তে ভারতে গে‌লো বাংলা‌দেশ হকি দল ◈ ভারত থেকে আসা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত ও ক্ষতিকর উপাদান ◈ কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা ◈ এনসিপির ‘সুপার সিক্সটিন’ কী, কারা আছেন এই তালিকায় ◈ সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের ◈ দেশে সাইবার অপরাধ মোকাবিলায় এবার পুলিশের বিশেষ ইউনিট

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৬, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে হাত বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

রুশমি আকতার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে আলগী নদী থেকে হাত বাঁধা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে বাউফল পৌরসভার বাংলাবাজার জামে মসজিদ-সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির গলার সঙ্গে ইট বাঁধা ছিল।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে বাংলাবাজার জামে মসজিদের ঘাটের অদূরে নদীতে একটি লাশ ভাসতে দেখেন তারা। পরে বিষয়টি বাউফল থানায় জানানো হয়। খবর পেয়ে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করেন। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন আমাদের সময় ডট কমকে বলেন, লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি অর্ধগলিত হওয়ায় মুখমণ্ডল দেখে পরিচয় শনাক্ত করার উপায় নেই। তবে লাশটি একজন পুরুষের। তার দুই হাত বাঁধা ছিল এবং গলার সঙ্গে ইট বাঁধা ছিল।

এসআই সরোয়ার হোসেন বলেন, লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য লাশ উদ্ধারের বিষয়ে বিভিন্ন নৌ-পুলিশ ফাঁড়ি ও থানায় বার্তা পাঠানো হয়েছে।

  • সর্বশেষ