শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০২:৪৭ রাত
আপডেট : ১৪ মে, ২০২০, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী ইউপি সদস্যের বাড়ি থেকে ১৮ বস্তা চাল জব্দ, এক বছরের কারাদণ্ড

মাহমুদুল আলম : [২] ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিজয়নগরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য নিলুফা আক্তারের বাড়ি থেকে এই চাল জব্দ করে বিজয়নগর উপজেলা প্রশাসন।
এই ঘটনায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান।

[৩] বুধবার সন্ধ্যায় উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ওই জনপ্রতিনিধির বাড়ি থেকে এই চাল জব্দ করা হয়। নিলুফা একই এলাকার আক্তার হোসেনের স্ত্রী ও চর ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।

[৪] উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে চাল জব্দ করা হয়। ডিবিসিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়