শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৯:৩৩ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনারে পণ্য রপ্তানিতে ১৬ বছরের মধ্যে সর্বনিন্মে এপ্রিল মাস

শরীফ শাওন : [২] গত বছরের তুলনায় রপ্তানি ৭২ শতাংশ কমেছে। এপ্রিলে বন্দরটি দিয়ে ১৪,৭৪৪টি কন্টেইনার পণ্য রপ্তানি হয়েছে। এর কম পণ্য রপ্তানি হয়েছে ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে। সেসময় ১১,৬১৭টি কন্টেনার পণ্য রপ্তানি হয়। বন্দরটির পরিসংখ্যান থেকে এমন চিত্র পাওয়া যায়।

[৩] পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, শেষ নয়, বরং এপ্রিল থেকে এই বিপর্যয় শুরু। বৈশ্বিক করোনা পরিস্থিতির উন্নতি হলে জুলাই বা আগষ্ট মাস থেকে রপ্তানি বাড়তে পারে।

[৪] রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, এবার ৩৬ কোটি ৬৫ লাখ ডলারের রপ্তানি আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৪ শতাংশ কম।

[৫] বিজিএমইএর বন্দর ও জাহাজীকরণবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাসির উদ্দিন বলেন, মে ও জুন মাসে রপ্তানির কিছুটা উন্নতি হবে। জুলাই থেকে রপ্তানি আয় বাড়ার সম্ভাবনা আছে। তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরো সময় লাগবে।

[৬] রপ্তানি পণ্য পরিবহন কমায় রপ্তানিমুখী শিল্প ছাড়াও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু খাত। পরিবহন কোম্পানি থেকে শুরু করে বেসরকারি ডিপো, ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠান, জেটি পরিচালনাকারী বেসরকারি সংস্থা সবাই কমবেশি ক্ষতির মুখে পড়েছে।

  • সর্বশেষ