শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালের বেডে শুয়েই দায়িত্বপালন করছেন মার্কিন বিচারপতি রুথ গিনসবার্গ

সালেহ্ বিপ্লব : [২] সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র লিবারেল বিচারপতি তিনি। গলব্লাডারের ইনফেকশনের কারণে দুদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ধরেই গলব্লাডারের সমস্যায় ভুগছেন। বিবিসি

[৩] এবার তার অপারেশন লাগবে না, ওষুধ খেয়েই তিনি সুস্থ হয়ে যাবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

[৪] ভর্তির একদিন পরই আদালতের কাজে অংশ নিতে শুরু করেন ৮৭ বছর বয়স্ক রুথ বেডার গিনসবার্গ। প্রথম দিনে তিনি দুটি মামলার কার্যক্রমে অংশ নেন।

[৫] করোনা পরিস্থিতিতে বিচারপতিরা টেলিফোনে মামলার শুনানিতে অংশ নিচ্ছেন।

[৬] আদালতের মুখপাত্র ক্যাথি আরবার্গ জানিয়েছেন, বাল্টিমোরের জন হপকিন্স হাসপাতালে বিশ্রামে থাকা বিচারপতির অবস্থা এখন ভালো। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি রিলিজ পাবেন।

[৭] গত কয়েক বছরে বেশ কয়েকবার অসুস্থ হয়েছেন বিচারপতি রুথ। তবে প্রতিবারই দ্রুত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে কাজে যোগ দিয়েছেন।

[৮] যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্বেচ্ছায় অবসর না নেয়া পর্যন্ত দায়িত্বপালন করতে পারেন।

  • সর্বশেষ