শিরোনাম
◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এপ্রিলে ১৫ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

সুজন কৈরী : [২] শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ১৪ কোটি ৯৪ লাখ ৫২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

[৩] জব্দ মাদকের মধ্যে রয়েছে- ৩ লাখ ১০ হাজার ৬২১ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ হাজার ৯৫১ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৪৩৯ বোতল বিদেশী মদ, ২৯০ লিটার বাংলা মদ, ২৯ ক্যান বিয়ার, ৫৬০ কেজি গাঁজা, ৪০০ গ্রাম হেরোইন, ১ হাজার ৫৪টি ইনজেকশন, ২ হাজার ১৭৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৮৭ হাজার ৪৭০টি অন্যান্য ট্যাবলেট।

[৪] জব্দ চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ২ হাজার ৪৪টি কসমেটিক্স সামগ্রী, ৩২টি শাড়ি, ১০০টি তৈরী পোশাক, ২৭৫ মিটার থান কাপড়, ৫৪৩ ঘনফুট কাঠ, ১১১ কেজি চা পাতা, ১০ হাজার ১২০ কেজি কয়লা, ৩টি প্রাইভেটকার, ১টি পিকআপ, ১০টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৫৯টি মোটর সাইকেল।

[৫] উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ৩টি অন্যান্য প্রকারের অস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি আইইডি এবং ৭ রাউন্ড গুলি।

[৬] এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৫ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১ জন বাংলাদেশী নাগরিক ও ১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ