শিরোনাম
◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা ◈ আদাবরে বাড়ি দখল-চাঁদাবাজির মামলার আসামিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, গুলিবিদ্ধ ২

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৯ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে

স্পোর্টস ডেস্ক : আ‌গের ক‌য়েক‌টি ম‌্যাচও বৃষ্টির কারণে  মাঠে গড়ায়নি।বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। তবে বাংলাদেশ দল মাঠে উদ্দেশে রওনা দেয়ার আগেই সেই আনুষ্ঠানিকতাও সম্পন্ন হলো।

টানা বৃষ্টির কারণে আজকের দুটো কোয়ার্টার ফাইনালই ভেস্তে গিয়েছে। এর মধ্যে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে খেলা শুরুর ৩ ঘণ্টা আগে। টানা বর্ষণের কারণে খেলা গড়ানোর মতো আর কোনো পরিস্থিতি ছিল না। সে কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেন সংশ্লিষ্টরা।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। অন্যদিকে, শ্রীলঙ্কা-নেপালের মধ্যকার ম্যাচটিও পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে সেমিতে গেছে শ্রীলঙ্কা।

আগামী ১ অক্টোবর সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের ভাগ্যও অনেকটা নির্ভর করছে আবহাওয়ার ওপর। বৃষ্টির কারণে শেষমেশ সেমিফাইনাল ম্যাচ না হলে হেরে যাবে বাংলাদেশ। কারণ বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২ ধাপ এগিয়ে আছে পাকিস্তান।

  • সর্বশেষ