শিরোনাম
◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা ◈ আদাবরে বাড়ি দখল-চাঁদাবাজির মামলার আসামিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, গুলিবিদ্ধ ২

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৫ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত নিয়ে কোনো তাড়াহুড়োর দরকার আছে বলে মনে করেন না ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, যখন সময় হবে নিশ্চয়ই হবে (সফর)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য তারিখ হয়েছে কিনা জানতে চান এক সাংবাদিক। জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে কিছু বেশি আলোচনা আগে যা হয়েছিল, আবার আমি বলি আমাদের আমন্ত্রণ দেওয়া আছে। এটা নিয়ে আমার মনে হচ্ছে না এবারে কোনো তাড়াহুড়োর দরকার আছে। যখন সময় হবে, নিশ্চয়ই হবে। সবকিছু ইতিবাচক। তবে আমাদেরকে অবশ্যই যথাযথ সময় দিতে হবে। একটা সময়ের মধ্যে সব ইতিবাচক হবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, কোনো কিছু নিয়ে প্রশ্ন নেই। আমি ইতিবাচক, মিনিস্টার ইতিবাচক, বাংলাদেশের মানুষ ইতিবাচক। আমিতো সব সময় যখন রাস্তায় হাঁটি, লোকেদের সঙ্গে কথা বলি, সবকিছু ইতিবাচক। উভয় পক্ষে (বাংলাদেশ ও ভারতে) রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। ওইটা তো সব হয়ে যাবে। এটা কাজের মাধ্যমে অগ্রগতি হবে, কিন্তু সবকিছু ইতিবাচক এবং আমি নিশ্চিত আমরা খুব আশাবাদী। যখন দুই দেশের সরকারপ্রধান একটা সুবিধাজনক সময় পাবেন, আমি নিশ্চিত ঘটনা ঘটবে।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে গুরত্বপূর্ণ লোক আখ্যা দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, উনি একটা গুরত্বপূর্ণ লোক, আগেও ছিলেন আগামীতেও থাকবেন। আমি একটা ভালো সম্পর্ক তৈরি করছি। কবিরের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে। আমাদের খুব ভালো আলোচনা হলো। সবসময় একটা পজিটিভিটি আছে। কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা হয়নি। আজকে যা কথা হয়েছে, আমি খুশি।

তিনি আরও বলেন, আমি তাকে হাইকমিশন এবং ভারতের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি এবং আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর নিয়ে অভিনন্দন জানিয়েছি। এটা মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল বলেও যোগ করেন ভারতীয় দূত।

  • সর্বশেষ