শিরোনাম
◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা ◈ আদাবরে বাড়ি দখল-চাঁদাবাজির মামলার আসামিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, গুলিবিদ্ধ ২

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১২ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর

মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, সংলাপ ও আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ কাটিয়ে পারস্পরিক সম্মানের ভিত্তিতে অনুকূল পরিবেশ তৈরি করা হবে। এরপরই সফরের তারিখ নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে ভালো আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলো আমরা সংলাপ ও আলোচনার মাধ্যমে কাটিয়ে উঠব। এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে আমরা আশাবাদী।’

advertisement

তিনি বলেন, কোনো একপর্যায়ে যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। এ বিষয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।

সফরের সময় বা তারিখ নির্ধারণ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এখনই সময় নির্ধারণের বিষয়টি সামনে আসেনি। পারস্পরিক আলোচনার মাধ্যমে যখন দুই দেশ একটি জায়গায় পৌঁছাবে এবং সফরের পরিবেশ অনুকূল হবে, তখন তারিখ ও সময় নিয়ে আলোচনা করা হবে।

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে, এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গুঞ্জন নিয়ে তো আমি আলাপ করতে পারি না। আমি বাস্তবতা নিয়ে কথা বলি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাস্তবতা হচ্ছে আজ আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। আমি খুব ইতিবাচক যে অদূর ভবিষ্যতে আমরা ইতিবাচক ফলাফল পেতে পারি।’

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঢাকা সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। বৈঠকটি পুরোপুরি সৌজন্য সাক্ষাৎ ছিল।

দুই দেশের মধ্যে বিদ্যমান চ্যালেঞ্জের বিষয়ে তিনি আবারও বলেন, এসব বিষয় কথাবার্তা ও আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হবে। পারস্পরিক সম্মানের ভিত্তিতে অনুকূল পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

  • সর্বশেষ