শিরোনাম
◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে গৃহবধূর মৃত্যু

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃ [২] বৃহস্পতিবার গ্রামের বাড়িতে ওই গৃহবধূকে দাফন করা হয়েছে। গত বুধবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

[৩] গৃহবধূ উপজেলার বাজিতা গ্রামের মোঃ আল-আমিন হোসেনর স্ত্রী।জানাযায়, গত ২ সপ্তাহ আগে ওই নারীর অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান হয়। অতিরিক্ত রক্তক্ষরণ দেখা দিলে গত ২৫ এপ্রিল তাকে মেডিকেলের গাইনি বিভাগে ভর্তি করা হয়।

[৪] গত ২৬ এপ্রিল তাকে সেখান থেকে মেডিসিন বিভাগে পাঠানো হলে সেখানে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টস থাকায় ২৮ এপ্রিল করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। রাতে স্বাস্থ্যের অবনতি ঘটে করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

[৫] ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

[৬] মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান,মির্জাগঞ্জ উপজলায় এখন পর্যন্ত ৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। তার মধ্যে যে ৪৬ জনের রিপোর্ট পাওয়া গেছে সবই নেগেটিভ। বরিশালে নেওয়ার পরে হয়তো ওখান থেকে ওই নারী আক্রান্ত হতে পারে। রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ