শিরোনাম
◈ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সংবিধান সংশোধনে সর্বস্তরের মতামত গ্রহণে উদ্যোগ, ডিসেম্বরেই প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্য ◈ সমঝোতার নতুন ধারা: কার্যকর সংসদ গঠনে সরকার–বিরোধী একসুর ◈ জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ডলার ◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি ◈ এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফলমন্ডি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

[৩] সোমবার (২৮ এপ্রিল) অভিযান চালিয়ে নথিবিহীন ব্যবসার খোঁজ পেয়েছে চট্টগ্রাম নগরীর বৃহৎ ফলমন্ডি বাজারে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আমদানির তথ্য ও কাগজপত্র (ইনভয়েস ও রশিদ) সংরক্ষণ না করায় দুই আড়তদারকে ৪০ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নগরের খুচরা ফল ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে ফলমণ্ডি বাজারে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স মক্কা ফল বিতান ও মেসার্স গরীবে নেওয়াজ ফার্ম দুটিকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করে।

[৪] অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযানে ফলমণ্ডি বাজারের অধিকাংশ ব্যবসায়ীদের কাছে আমদানির তথ্য ও কাগজপত্র (ইনভয়েস ও রশিদ), মূল্য তালিকা পাওয়া যায়নি। এসময় প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ না করায় দুই আড়তদারকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। এছাড়া দোকান মালিক সমিতির মাধ্যমে ব্যবসায়ীদের মূল্য তালিকা টাঙানোর কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

  • সর্বশেষ