শিরোনাম
◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্ব নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ, পরিষেবা সহজলভ্য করার আহাবান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

শাহনাজ বেগম : [২] করোনা প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য নিরাপদ এবং কার্যকর ওষুধ, পরীক্ষা এবং ভ্যাকসিনগুলোর গতির বিকাশের লক্ষ্য এবং ধনী ও দরিদ্র সবার চিকিৎসায় সমান সুযোগ নিশ্চিত করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে এ আয়োজনের মূল লক্ষ্য। শুক্রবারের ওই উদ্বোধনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না বলে জেনেভায় মার্কিন মিশন আগেই জানিয়ে দেয়। রয়টার্স

[২] জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল বলেন, সবার মঙ্গলের জন্য এই ভ্যাকসিনটি বিশ্বের সব জায়গাতেই তৈরি এবং বিতরণ করা উচিত। ইয়ন

[৪] ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্র বলেন, জি ৭ এবং জি -২০ জাতিভুক্ত দেশগুলোর এই উদ্যোগ সমর্থন করার আহ্বান জানিয়ে বলেন, করোনা যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য কোনও বিভাজন হওয়া উচিত নয়।

[৫] দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে চমৎকার এই উদ্যোগের প্রশংসা করেন।

[৩] ভার্চুয়াল ওই সম্মেলনে বিশ^ স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস বলেন, করোনায় ফুসফুসের এই রোগটি সবার জন্য সাধারণ হুমকি। নতুন কোন কিছু তৈরি হলে সবার জন্য সমানভাবে সহজলোভ্য হয় না, সেদিকে আমদের নজর দিতে হবে।

[৪] ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনডার লিয়েন বলেন, বৈশ্বিক করোনা মোকাবিলায় আগামী মাসের শুরুতে সাড়ে ৭ বিলিয়ন ইউরোর তহবিল গঠনের অঙ্গীকার করা হয়েছে। ইউএস নিউজ

[৫] ভার্চুয়াল ওই অনুষ্ঠানে এশিয়া, মধ্যপ্রাচ্য অংশ নিলেও চীন ভারত এবং রাশিয়ার মত কয়েকটি বড় বড় দেশ যোগ দেয়নি।

  • সর্বশেষ