শিরোনাম
◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৮ মন্ত্রণালয় নয়, জরুরি সেবা দেয়া সব মন্ত্রণালয়-বিভাগই ছুটিতে খোলা থাকবে

আবুল বাশার নূরু: [২] ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ নয়, জরুরি সেবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং অধীন সংস্থাগুলোই সাধারণ ছুটির সময়ে সীমিত পরিসরে খোলা থাকবে।
শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান।

[৩] এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছিল। তাতে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগের নাম উল্লেখ করে বলা হয় এগুলো সাধারণ ছুটির সময়ে সীমিত পরিসরে খোলা থাকবে।

[৪] জনপ্রশাসন সচিব বলেন, ‘প্রথমে ১৮ মন্ত্রণালয় ও বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে এমন একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, কিন্তু পরে আমরা সেটি প্রত্যাহার করি।’

[৫] তিনি বলেন, ‘এখন নির্দেশনা হলো যে সব মন্ত্রণালয় বা বিভাগ জরুরি পরিসেবা ও কাজের সঙ্গে সম্পৃক্ত সেই সব মন্ত্রণালয় ও সীমিত আকারে খোলা রাখতে পারবে। আমরা কোনো মন্ত্রণালয়ের নাম বলছি না। যেমন বিদ্যুৎ ও জ্বালানি, ত্রাণ, স্বাস্থ্য- এমন সব কাজের সঙ্গে সংশ্লিষ্ট যে সব মন্ত্রণালয়-বিভাগ ও সংস্থাগুলো খোলা থাকবে।’

[৬] সাধারণ ছুটিকালীন ঢাকাসহ সব বিভাগ এবং জেলা ও উপজেলা পর্যায়ে এসব মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন দফতরগুলো সীমিত পরিসরে খোলা রাখতে বলা হয়েছে বলেও জানান সচিব। সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ