শিরোনাম
◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে ৪১ হাজার ছাড়ালো করোনায় মৃতের সংখ্যা

ইয়াসিন আরাফাত : [২] গোটা বিশ্বে মহামারী করোনাভাইরাসে সবচেয়ে খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। এ পর্যন্ত বিশ্বের ক্ষমতাধর দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬২ ৮৯৬ জন। গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৮১ জনের। এর ফলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪১ হাজার। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ৮০৬ জন। বিবিসি

[৩] যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। দেশটিতে সবচেয়ে বেশি মারা গেছে নিউইয়র্ক রাজ্যে। সেখানে প্রাণহানির সংখ্যা ১৮ হাজার ২৯৮ জন, আক্রান্ত ২ লাখ ৪৭ হাজার ২১৫ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়

[৪] নিউ জার্সিতে মারা গেছে ৪ হাজার ২০২ জন। আক্রান্ত ৮৫ হাজার ৩০১ জন।
মিশিগানে মারা গেছে ২ হাজার ৩৯১ জন। আক্রান্ত ৩১ হাজার ৪২৪ জন।
ম্যাসাচুসেটসে মৃতের সংখ্যা ১ হাজার ৭০৬। আক্রান্ত ৩৮ হাজার ৭৭ জন।
পেনসালভানিয়ায় মারা গেছে ১ হাজার ২৩৭ জন। আক্রান্ত ৩২ হাজার ৭৩৪ জন।
ইলিনয়িসে ১ হাজার ২৯০ জন। আক্রান্ত ৩০ হাজার ৩৫৭ জন।
লুসিয়ানায় মৃতের সংখ্যা ১ হাজার ২৯৬ জন। আক্রান্ত ২৩ হাজার ৯২৮ জন।

[৫] বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মৃতের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৯১৯। আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৪ হাজার ৬৬৩ জন। সেরে উঠেছে ৬ লাখ ২৪ হাজার ৭১৭ জন। ওয়ার্ল্ডোমিটার

  • সর্বশেষ