শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রতিরোধে খোলা মাঠে কাঁচা বাজার স্থানান্তর শুরু করেছে সিএমপি

রাজু চৌধুরী : [২] এই কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম কাঁচাবাজার  চকবাজার কাঁচাবাজার স্থানান্তর করা হলো  প্যারেড মাঠে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশে এই  স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

[৩] বাজার সমিতির নেতা এবং ইজারাদারদের সাথে আলোচনা করে গত বুধবার থেকে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়।  দোকান মালিক ও ব্যবসায়ীদের  সহায়তায় চকবাজারের প্যারেড মাঠে প্রায় ৩৫০টি অস্থায়ী কাঁচা ঘর নির্মাণ করা হয়। শুক্রবার সকাল আটটা থেকে স্থানান্তরিত  কাঁচা বাজারে বেচাকেনা শুরু হয়। বাজারে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা গেইট করা হয়েছে।

[৪] সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, স্থানান্তরিত এই বাজারটি সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। করোনা ভাইরাস সংক্রমনের সম্ভাবনা যতদিন থাকবে ততদিন এই বাজারের কার্যক্রম অব্যাহত থাকবে।

[৫] করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে  মহানগরীর অন্যান্য এলাকাতে পর্যায়ক্রমে উম্মুক্ত মাঠে কাঁচাবাজার স্থাপনের প্রক্রিয়া অব্যাহত থাাকবে বলে ডিসি সাউথ জানান। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ