শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তহবিল কমাবে না জাপান : শিনজো আবে

ইয়াসিন আরাফাত : [২] করোনাভাইরাস ঠেকানোর প্রচারে ভূমিকা রাখায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সমর্থন জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী বলেন, একমাত্র ডব্লিউএইচও-ই আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান হিসাবে মহামারীর বিষয়টি তুলে ধরায় ভূমিকা রাখতে পারে। আমাদেরকে এই সময়ে ডব্লিউএইচও-কে দৃঢ় সমর্থন দিতে হবে। রয়টার্স

[৩] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ব্যর্থতার কথা তুলে তহবিল বন্ধের পরই সংস্থাটিকে সমর্থন জানালেন শিনজো আবে। যদিও নিউজের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্টের কোনো সমালোচনা করেননি ট্রাম্পের সঙ্গে উষ্ণ সম্পর্ক থাকা শিনজো আবে। জাপান টাইমস

[৪] এর একদিন আগেই এ সংস্থাটির বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার অভিযোগ, চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর সংস্থাটি ভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য গোপন করেছিলো। এ সময় এই সংস্থাকে জবাবদিহিতার আওতায় আনারও দাবি জানিয়েছিলেন। সিএনএন

[৫] শুক্রবার এর একেবারে বিপরীত কথা বললেন জাপানের প্রধানমন্ত্রী আবে। পাশাপাশি, ডব্লিউএইচও’তে কিছু সংস্কার করার কথা বিবেচনা করে দেখার যে আহ্বান জানিয়েছেন জি-৭ নেতারা, তাতে সায় দেন তিনি।

  • সর্বশেষ