শিরোনাম
◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিতে চুরির অভিযোগে গ্রেফতার ৮ ভারতীয়

যুগান্তর : [২] সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম চুরির অভিযোগে ৮ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

চুরির শাস্তি হিসেবে সৌদি আইন অনুযায়ী এসব ভারতীয়দের হাত কেটে নেয়া হতে পারে।

[৩] রিয়াদ পুলিশের বরাত দিয়ে সৌদি পাবলিক সিকিউরিটি অধিদফতর ১১ এপ্রিল শনিবার এই তথ্য প্রকাশ করে।

[৪] রিয়াদ পুলিশের গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল সাকের আল তুয়াইজরি সৌদি গণমাধ্যমকে বলেছেন, সংঘবদ্ধ এই চোরের দলের সদস্যদের সবাই ভারতীয়। তাদের বয়স ৩০-৫০ বছরের মধ্যে। তারা দীর্ঘদিন ধরে রিয়াদে বৈদ্যুতিক তার চুরি করে আসছিলেন।

[৫] আল তুয়াইজরি আরও বলেছেন, রিয়াদ মহানগরীর বিভিন্ন এলাকা থেকে এই চোরের দল প্রায় তিন কোটি ৭০ লাখ রুপির বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে।

এদিকে সৌদি আরবের ইসলামী আইনে চুরির অপরাধে ওই ৮ ভারতীয়র কী শাস্তি হতে পারে জানতে চাইলে প্রায় দুই দশক ধরে রিয়াদে থাকেন এরকম একজন ব্যবসায়ী বলেন, চুরির অভিযোগ প্রমাণিত হলে সাধারণত চোরের হাত কেটে দেয়া হয়। এখানে যেহেতু সংঘবদ্ধভাবে কোটি টাকা মূল্যের চুরি সংঘটিত হয়েছে, এজন্য হাত কেটে নেয়ার পর মেয়াদে কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়