শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে মদের দোকান খোলা থাকবে ভারতের কেরালায়

সালেহ্ বিপ্লব : [২] মদপান যাদের অভ্যাসগত, তারা ঠিক সময়ে মদ গিলতে না পারলে কী যে কষ্টে ভোগেন, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ঘরে বাইরে নানা অশান্তি করেন অনেকে। শারীরিক কষ্ট আর মানসিক অবসাদ সইতে না পেরে আত্মহত্যার পথও বেছে নেন কেউ কেউ, প্রমাণ ভুরি ভুরি। এইসব বিবেচনায় ডাক্তারের পরামর্শ সাপেক্ষে মদ কেনার অনুমতি দিয়েছে কেরালার রাজ্য সরকার। আনন্দবাজার, মহানগর২৪, এনডিটিভি

[৩] লকডাউনে কঠিন এক অবস্থায় পড়েছেন মদ্যপায়ীরা। ফোনে খোঁজ করে দেখেছেন, কোথাও মেলে কি না। চেনা-পরিচিত মদের দোকানের মালিকদের ফোন সারা দিন বেজে যাচ্ছে, দাদা, কিছু একটা ব্যবস্থা করুন, প্লিজ়!

[৪] মাথায় দুষ্টুমিভরা কিছু লোক তাদের এই ‘মহাবিপদে’ নানা রকম রসিকতা করছেন। কেউ কেউ হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে জানাচ্ছেন, অমুক জায়গায় অমুক দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মদের দোকান খোলা থাকবে। গুজব শুনে অনেক জায়গায় মদের দোকানের সামনে লাইন পড়ে যায়। পরে পুলিশ গিয়ে বাড়ি পাঠিয়ে দেয় হতাশ ক্রেতাদের।

[৫] এই পরিস্থিতিতে সোমবার রাতে কেরালা সরকার  একটি নির্দেশ জারি করে। এতে বলা হয়েছে, ‘উইথড্রয়াল সিম্পটম' দেখা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা যেনো স্বাস্থ্য কেন্দ্র, জেলা বা সদর হাসপাতাল কিংবা কোনও মেডিক্যাল কলেজে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন।

[৬] নির্দেশিকায় জানিয়ে দেয়া হয়েছে, তেমন কোনও ব্যক্তিকে যদি চিকিৎসকরা প্রেসক্রিপশন দেন যাতে লেখা তিনি ‘উইথড্রয়াল সিম্পটম'-এর শিকার, তাহলে তাঁকে নিয়ন্ত্রিত পরিমাণে মদ দেওয়া যেতে পারে।

[৭] বলা হয়েছে, নিকটবর্তী আবগারি দপ্তরে ওই প্রেসক্রিপশন জমা দিতে হবে। সেই সঙ্গে ওই ব্যক্তির সরকারি পরিচয়পত্র। এর পরে তিনি একটি পাস পাবেন। তবে এই ব্যক্তিদের মদ বিক্রি করতে মদের দোকান খুলে রাখার দরকার নেই বলেও জানানো হয়েছে।

[৮] সরকারের এ পদক্ষেপের নিন্দা করেছে ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন'। সংগঠনের সভাপতি আব্রাহাম ভার্গেসে বলেচেন, যাদের মধ্যে উইথড্রয়াল সিম্পটম দেখা যাচ্ছে, তাদের বিজ্জানসম্মত ভাবে চিকিৎসা করা সম্ভব যা বাড়িতেও করা সম্ভব অথবা হাসপাতালে ভর্তি রাখার কথা।'

 

  • সর্বশেষ