শিরোনাম
◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা মোকাবিলায় পাকিস্তানি ক্রিকেটাররা দিলো ৫০ লাখ রুপি

স্পোর্টস ডেস্ক : [২] গতকাল বাংলাদেশের ক্রিকেটাররা নিজ দেশে ৩০ লাখ টাকা সহায়তা করেছেন। এরপর পাকিস্তানি ক্রিকেটাররাও নিজেদের দেশের সংকটে এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন। ইসলামাবাদ টাইমস।

[৩] পাকিস্তানের ৫০ লাখ হলেও বাংলাদেশি মুদ্রায় এই টাকার পরিমাণ ২৭ লাখ টাকা। জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররা মিলে এ অনুদান দেবেন বলে জানিয়েছে ক্রিকট্রেকার। শুধু ক্রিকেটাররাই নয় ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরাও সাহায্য করবেন করোনা ফান্ডে।

[৪] আনুষ্ঠানিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। তিনি জানিয়েছেন, সবসময়ই যেকোনো সংকটময় পরিস্থিতিতে এগিয়ে আসার চেষ্টা করে পিসিবি। যা বজায় থাকবে আগামীতেও। আমরা পিসিবির পক্ষ থেকে প্রার্থনার পাশাপাশি এ সংকমটময় পরিস্থিতি মোকাবিলায় কিছু অনুদান দিতে চাই। যা করোনা মোকাবিলায় কাজে লাগবে বলে বিশ্বাস করি।

[৫] বিজ্ঞপ্তি অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডের সকল মহাব্যবস্থাপক নিজেদের দুইদিনের এবং অন্যান্য কর্মকর্তারা একদিনের বেতনের সমপরিমাণ টাকা দান করবেন।

  • সর্বশেষ