শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস সচেতনতায় রাজশাহীর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৪দিন সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ!

মুসবা তিন্নি : [২] সোমবার বিকেলে ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার ও ইমপোর্টটার এ্যাসোসিয়েশন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে বিষয়টি জানায়।

[৩] চিঠিতে বলা হয়, ২৪ মার্চ মঙ্গলবার থেকে ২৭ মার্চ পর্যন্ত শুক্রবার পর্যন্ত চার দিন সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী ২৮ মার্চ শনিবার থেকে মহদিপুর স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

[৪] সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ভারতীয় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার ও ইমপোর্টার অ্যাসোসিয়েশনের চিঠির প্রেক্ষিতে ২৪ মার্চ মঙ্গলবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত চার দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

[৫]সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, গত চার দিনে ভারত থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৫৭৬টি ট্রাকে সাড়ে এগারো হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এরমধ্যে ১৯ মার্চ ১২২ ট্রাক,২১ ও ২২ মার্চ ১৩৯ ট্রাক করে এবং ২৩ মার্চ সোমবার এসেছে ১৭৬ ট্রাক পেঁয়াজ।
তিনি আরো জানান, ২৪ মার্চ মঙ্গলবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত চার দিন বন্ধের কথা বলা হলেও মূলত ২৭ মার্চ একদিন সাপ্তাহিক ও ২৬ মার্চ একদিন সরকারি ছুটি বাদে দুই দিন মূল ছুটিসহ চার দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

  • সর্বশেষ