শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের জন্য কিছু ত্যাগ স্বীকার করতে বললেন তামিম

নিজস্ব প্রতিবেদক : [২] করোনাভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে এক ভিডিও বার্তায় এ কথা বলেন।

[৩] মাত্র ক’দিন আগে তামিম পেয়েছেন ওয়ানডে দলের অধিনায়কত্ব। তবে নবনিযুক্ত অধিনায়ক হিসেবে মাঠে নামার অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে। করোনাভাইরাসের কারণে পাকিস্তান ও আয়ারল্যান্ড সিরিজ স্থগিত হয়েছে, যে দুই সফরে মোট ৪টি ওয়ানডে ছিল। তবে বৃহত্তর স্বার্থেই তামিমরা খেলা থেকে দূরে থাকছেন।

[৪] গতকাল ভিডিও বার্তায় তামিম বলেন, করোনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে দুটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ।

[৫] নিজের জন্য এবং বিশেষত পরিবার ও দেশের জন্য জীবনযাত্রার সামান্য পরিবর্তনের এই ত্যাগ স্বীকারের আহ্বান জানিয়ে তামিমের ভাষ্য, আমাদের নিজের জন্য, পরিবারের জন্য আর দেশের জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে। বয়স্কদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।

[৬] তামিম আরও বলেন, কেউ মিথ্যা বা গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না। আমি ও আমার পরিবার সব নিয়ম মেনে চলার চেষ্টা করছি। সবাই দায়িত্ব পালন করলে আমরা এই লড়াইয়ে জিতব, ইনশাআল্লাহ্।

  • সর্বশেষ
  • জনপ্রিয়