শিরোনাম
◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মৌলভীবাজারে বন বিভাগের অভিযানের প্রথম দিনেই এক হেক্টর বনভূমি উদ্ধার

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি: [২] মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের কালাছড়া বনবিট এলাকায় বন বিভাগের বিশেষ অভিযানের প্রথম দিনে ১ হেক্টর বনভূমি উদ্ধার করা হয়।

[৩] বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলঅ ৩টা পর্যন্ত অভিযানে এই বনভূমি উদ্ধার হয়েছে।

[৪] লাউয়াছড়া বনরেঞ্জ সূত্রে জানা যায়, কালাছড়া, লাউয়াছড়া ও চাউতলী বনবিট এলাকায় বিপুর পরিমাণ বন ভূমি দল করে মানুষজন লেবু বাগান ও বসতঘর নির্মাণ করে আসছিলো। এসব ভূমি উদ্ধারে বৃহস্পতিবার সকাল ১০টায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক আনিছুর রহমানের নেতৃত্বে ও লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনাযেম হোসেনের সহায়তায় বন বিভাগ কালাছড়া বনাঞ্চলনে অভিযান চলে।

[৫] হেডম্যান মাখন উড়াং ছাড়াও আরও কিছু বেদখল হওয়া বন ভূমিসহ মোট ১ হ্ক্টের বন ভূমি উদ্ধার করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক মো. আনিসুর রহমান আকস্মিক অভিযান ও বন ভূমি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বন ভূমি উদ্ধারের এটি একটি নিয়মিত কাজ।

[৬] বৃহস্পতিবার সকালে কালাছড়া বনবিট এলাকায় অভিযান করে ফরেষ্ট ভিলেজার মাখন হেডম্যানের নামে বন্দোবস্তকৃত ভূমির চেয়ে অতিরিক্ত ভূমি উদ্ধার করা হয়েছে। কালাছড়া থেকে মোট এক হেক্টর বন ভূমি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে লাউয়াছড়া ও চাউতলী বনবিট এলাকা থেকে দখলকৃত বন ভূমি উদ্ধার করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ