শিরোনাম
◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২১ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহার ইউপির দড়িয়াপুর গ্রামে ৩ লাখ টাকা, ব্যয়ে শেষ হচ্ছে রাস্তার অসমাপ্ত কাজ

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার ইউনিয়নের দড়িয়াপুর গ্রামের একটি রাস্তার প্রায় ১৩৮ মিটার সড়কের অসমাপ্ত কাজ তিন লাখ টাকা ব্যায়ে শেষ হচ্ছে। মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) বেলা ১২টায় সান্তাহার ইউপির দড়িয়াপুর গ্রামের খোকনের দোকার থেকে সাঈম উদ্দীন স্কুল অভিমুখি এই ইট সোলিং কাজের উদ্বোধন করেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহিন হোসেন, সাইদুল ইসলাম, বিএনপি নেতা হোসেন আলী ও সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইসলাম সোহাগ প্রমূখ।

স্থানীয়রা জানান, সান্তাহার ইউনিয়নের সর্বশেষ গ্রাম দড়িয়াপুর। এই গ্রামের পশ্চিম ও উত্তর দিকে নওগাঁ সদর উপজেলা, দক্ষিণ ও পূর্বদিকে রানীনগর উপজেলা আর মাঝখানে দড়িয়াপুর গ্রাম। এই গ্রামে কয়েক হাজার লোকের বসবাস। চকউজির স্কুল থেকে দড়িয়াপুর গ্রামের মধ্য দিয়ে রানীনগর কালীবাড়ি বাজার পর্যন্ত একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা চলে গেছে। এখানে মাটি দিয়ে ২০০৩ সালে প্রায় এক কিলোমিটার রাস্তা তৈরি করা হয়। এরপর কয়েক দফায় জনপ্রতিনিধি বদলালেও শুধু বদলায়নি এই রাস্তার বেহাল অবস্থা। ফলে চকউজির স্কুল থেকে রমজান লাঠিয়ালের বাড়ি পর্যন্ত রাস্তায় একটু বৃষ্টি হলে কাঁদায় পরিণত হতো। এমকি গ্রামবাসীর হেঁটে চলাচলও অসম্ভব হয়ে পড়েছিল। এমন পরিস্থতিতে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন এই সড়কে পুরো অংশজুড়ে ইট সোলিং করার উদ্যোগ নেন। সে অনুযায়ী তিনি গ্রামবাসীকে কথাও দেন। যেমন কথা তেমন কাজ। তিনি দুই দফায় পুরো রাস্তার কাজই প্রায় শেষ করে ফেললেন।

সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, 'দড়িয়াপুর গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিনই পাশের চকউজির, প্রান্নাথপুর, চপুর, চকবুলাকিসহ শতাধিক গ্রামের মানুষ রানীনগর বাজারে যাতায়াত করে। রাস্তাটি মাটির হওয়ায় লোকজন চরম দুর্ভোগের শিকার হতো। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করেছি- এই রাস্তায় ইট সোলিং করার। আলহামদুল্লিাহ, কাজটি আর কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে। দুর্ভোগও কেটে যাবে।' 

  • সর্বশেষ