শিরোনাম
◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন ◈ উদ্বোধনী ম‌্যা‌চে ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি, সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সেই পঁচা দুর্গন্ধ ময়লা-আবর্জনা সান্তাহার পৌর শহরে ফেলায় ক্ষোভ

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হলেও সেই সংগৃহীত পঁচা দুর্গন্ধ ময়লা-আবর্জনা সান্তাহার পৌর এলাকায় ফেলার কারনে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। 

সান্তাহার পৌর শহরের মালশন, সাহেবপাড়া, পাথরকুটা, দোগাছী গ্রামের স্থানীয় বাসিন্দাদের অভিযোগে জানা গেছে, আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। আর সেই পরিচ্ছন্নতা অভিযানের ময়লা-আবর্জনা অপসারণ করে সেগুলো সান্তাহার পৌর শহরের নাটোর বাইপাস রোডে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (পাওয়ার প্ল্যান্ট) এর সামনে রাস্তার উপর ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে। এতে পঁচা দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি জনসাধারণের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

advertisement

মালশন গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট সমাজ সেবক শাহাজাহান আলম স্বপন তারা বলেন, এক এলাকার পরিচ্ছন্নতার জন্য অন্য এলাকার পরিবেশ নষ্ট করা কোনো ভাবেই কাম্য নয়। ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট ও পরিবেশ সম্মত স্থায়ী ভাগাড়ের ব্যবস্থা করা প্রয়োজন। 

পাথরকুটা গ্রামের আরেক বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, এমনিতেই পৌর এলাকায় নিদিষ্ট কোন ভাগাড় নেই। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করে দ্রুত নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা ও ভাগাড়ের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে আদমদীঘি সদরের পঁচা দুর্গন্ধ ময়লা-আবর্জনা সান্তাহারে ফেলা দ্রুত বন্ধ করা হোক। 

advertisement

দোগাছী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, সান্তাহার পৌরসভার নিজস্ব নির্দিষ্ট ময়লা-আবর্জনা ফেলার ভাগাড় না থাকায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসছে তার মধ্যে আবার আদমদীঘি সদরের ময়লা-আবর্জনা সান্তাহারে ফেলায় পৌর শহরের পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। 

রথবাড়ি মহল্লার বাসিন্দা সিদ্দিকুর রহমান তুফান বলেন, রাস্তার পাশে জনবসতিপূর্ণ এলাকায় যত্রতত্র ময়লা না ফেলার জন্য পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। 

advertisement

একই সঙ্গে সান্তাহার পৌরসভা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে দ্রুত একটি স্থায়ী ভাগাড় নির্ধারণের দাবি জানিয়েছেন।

সান্তাহার সচেতন নাগরিক ফোরাম সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, অন্য এলাকার ময়লা সান্তাহারে এনে ফেলায় আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। দ্রুত এর স্থায়ী সমাধান করা দরকার। অবিলম্বে আদমদীঘির পঁচা দুর্গন্ধ ময়লা-আবর্জনা সান্তাহার ফেলা বন্ধ করা হোক।

এ বিষয়ে আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম বলেন, সান্তাহার পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ময়লা-আবর্জনা ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকাবাসীর সন্তোষ বিষয়ে তিনি আরও বলেন প্রয়োজনে পৌর এলাকাবাসীর সাথে আলোচনা করে ময়লা-আবর্জনা ফেলার সিদ্ধান্ত নতুন করে নেওয়া হবে।

  • সর্বশেষ