শিরোনাম
◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৫ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর ছনুয়ার চেয়ারম‌্যান হারুন দেশে ফিরতেই ঢাকা বিমানবন্দরে আটক

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এম. হারুনুর রশিদ (৫৮) কে দুবাই-মোজাম্বিক ঘুরে শেষে দেশে ফেরার পথে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক ক‌রে‌ছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে বাঁশখালী থানা পু‌লিশ সু‌ত্রে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে  আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান এম. হারুনুর রশিদ বিভিন্ন মামলার আসামি হিসেবে দেশের বাইরে ও আত্মগোপনে ছিলেন। বিদেশে আত্মগোপনে থাকা অবস্থায় তিনি দুবাই ও আফ্রিকার মোজাম্বিকে নানা অবস্থান ক‌রে ব‌লে জানা যায়। সম্প্রতি ব্যাংকক হয়ে বাংলাদেশে এ‌সে ঢাকা বিমানবন্দরে পৌঁছালে মামলার থাকার প্রেক্ষি‌তে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) ‌মোঃ রবিউল হক জানান,ছনুয়ার সাবেক চেয়ারম্যান এম. হারুনুর রশিদ কে আটক‌রে খবর পাওয়ার পর বাঁশখালী থানা পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তার বিরুদ্ধে বেশ ক‌য়েক‌টি মামলা রয়েছে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ