শিরোনাম
◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৭ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে বাউফলের ড. মাসুদ এমপি

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার (বাউফল)পটুয়াখালী: পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। এর মাধ্যমে জাতীয় গণমাধ্যম নীতি, তথ্য ও সম্প্রচার খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদীয় আলোচনায় ভূমিকা রাখার সুযোগ পেলেন তিনি।

আজ ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতীয় সংসদে এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের এমপি মো. আমানউল্লাহ আমানকে কমিটির সভাপতি করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, জবাবদিহি নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে ড. মাসুদের সামনে গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ, সম্প্রচারব্যবস্থার আধুনিকায়ন ও সাংবাদিকদের পেশাগত পরিবেশসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, জাতীয় পর্যায়ে নতুন এই দায়িত্ব পালনের পাশাপাশি বাউফলের নদীভাঙন, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামোগত সমস্যাগুলোও তিনি সংসদে আরও জোরালোভাবে তুলে ধরবেন।

রাজনীতির মাঠ থেকে সংসদ, আর এবার জাতীয় গণমাধ্যম নীতির আলোচনার টেবিলে—ড. শফিকুল ইসলাম মাসুদের জন্য এটি নতুন এক অধ্যায়ের সূচনা।

  • সর্বশেষ