শিরোনাম
◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৫ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শচীন টেন্ডুলকা‌রের রেকর্ড ভে‌ঙে সবার ওপরে ‌ব্রেন্ডন টেইলর

স্পোর্টস ডেস্ক : হারারেতে মাঠে নামতেই ক্রিকেট ইতিহাসের পাতায় নিজের নাম দাখিল করে নিলেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। প্রায় এক যুগ পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নেমে জিম্বাবুয়ের এই অভিজ্ঞ ব্যাটার ছাড়িয়ে গেছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের বিশ্বরেকর্ড এখন টেইলরের দখলে।

২০০৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল টেইলরের। মঙ্গলবার হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে জায়গা পাওয়ার পর মাঠে নামতেই তার ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য দাঁড়ায় ২২ বছর ১৪৭ দিন। এতে ২২ বছর ৯১ দিনের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে এতোদিন শীর্ষে থাকা শচীনকে পেছনে ফেলেছেন ৪০ বছর বয়সী টেইলর। --- ডেইলি ক্রিকেট

১৯৮৯ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত ওয়ানডে খেলেছিলেন শচীন। দীর্ঘ সময়ের এই রেকর্ড অক্ষত ছিল এক যুগেরও বেশি সময় ধরে। টেইলর সিরিজের বাকি দুই ম্যাচেও খেললে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন।

অবশ্য ওয়ানডেতে ম্যাচ খেলা ও রান সংগ্রহের বড় দুই রেকর্ড এখনো শচীন টেন্ডুলকারের দখলেই আছে। ৪৬৩টি ওয়ানডে ম্যাচ খেলে ব্যাট হাতে ১৮ হাজার ৪২৬ রান করেছেন এই ভারতীয় কিংবদন্তি। অন্যদিকে, টেইলর এখন পর্যন্ত খেলেছেন ২০৮ ওয়ানডে। ১১ সেঞ্চুরি ও ৩৯ ফিফটিতে তার মোট রান ৬ হাজার ৭০৪।

  • সর্বশেষ