শিরোনাম
◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হকির চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কি ভার‌তে যা‌বে পাকিস্তান দল? 

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কি ভারতে যা‌বে পাকিস্তান? এই প্রশ্নই ঘুরছে হকিমহলে। জানা গিয়েছে, ভারতের কোনও আপত্তি নেই। কিন্তু পাকিস্তান হকি সংস্থা এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। তারা সিদ্ধান্ত ছেড়েছে পাকিস্তান সরকারের উপর। পাকিস্তান হকি সংস্থার প্রধান মহিউজ্জি আহমেদ ওয়ানি জানিয়েছেন, তাঁরা সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটাই তাঁরা মেনে চলবেন।

২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। পঞ্জাবের জলন্ধর ও মোহালিতে হবে প্রতিযোগিতা। ভারত ও পাকিস্তান ছাড়া খেলার কথা চিন, জাপান, মালয়েশিয়া ও কোরিয়ার। তবে রিজার্ভ দল হিসাবে ওমা ও বাংলাদেশকে তৈরি থাকতে বলা হয়েছে। কোনও দল নাম তুলে নিলে এই দু’দলকে সুযোগ দেওয়া হবে।

পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’-এ ওয়ানি বলেন, পাকিস্তান দলের যাওয়ার সিদ্ধান্ত দেশের সরকার নেবে। সরকার অনুমতি দিলে তবেই আমরা যাব। সরকার যা বলবে সেটাই করব। সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছিলেন, পাকিস্তান ভারতে খেলতে আসবে। তিনি বলেন, বহুদেশীয় প্রতিযোগিতার ক্ষেত্রে তো কোনও সমস্যা নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিযোগিতা হয় না। কিন্তু ভারত ও পাকিস্তানের সরকার তো দু’দেশকে বহুদেশীয় প্রতিযোগিতায় খেলার অনুমতি দেয়।

৫ মে ভারতের ক্রীড়া মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছিল, ভারতে বহুদেশীয় কোনও প্রতিযোগিতায় পাকিস্তানের দল ও খেলোয়াড়েরা অংশ নিতে পারবে। খেলোয়াড় ও আধিকারিকদের ভিসা সংক্রান্ত কোনও সমস্যা যাতে না হয়, সে দিকে নজর রাখা হবে।

সূচি অনুযায়ী, ১ নভেম্বর জলন্ধরে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। এই প্রসঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী মান বলেন, ১ নভেম্বর জলন্ধরে ভারত-পাকিস্তান ম্যাচে এই প্রতিযোগিতার সেরা আকর্ষণ। পঞ্জাব দিবসের দিনেই খেলা পড়েছে। তাতে ম্যাচের গুরুত্ব আরও বেড়েছে। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। কিন্তু খেলার তো নিজস্ব ভাষা রয়েছে।

  • সর্বশেষ