স্পোর্টস ডেস্ত : এদিন লড়াই হয়েছে সমানে সমান। ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ দিকে খেই হারিয়ে পয়েন্ট হারাতে বসে রিয়াল মাদ্রিদ। অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে লড়াই জমিয়ে তোলে এলচে। তবে কিলিয়ান এমবাপে ও কার্লোস এস্পির বোঝাপড়ায় শেষ মুহূর্তের গোলে জয়ের স্বস্তিতেই মাঠ ছাড়ল জুজে মরিনিয়োর দল।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ৩-২ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে লিগে ঘরের মাঠে রেয়ালকে ২-২ গোলে রুখে দিয়েছিল এলচে। এবারও তেমন সম্ভাবনা জাগায় দলটি, যদিও শেষ পর্যন্ত তেমন কিছু করতে পারল না তারা।
প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর, ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের ব্যবধানে আবিয়েল ওসোরিও ও ফের্নান্দো নিনোর গোলে সমতায় ফেরে এলচে। তাতে নাটকীয় মোড় নেওয়া লড়াইয়ে বদলি নামার কিছুক্ষণের মধ্যে ব্যবধান গড়ে দেন এস্পি।
ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল। তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। একটি ম্যাচ কমও খেলেছে কাতালান ক্লাবটি।