শিরোনাম
◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ান গেমসের পর নেতৃত্ব ছাড়তে চান নিগার

সমালোচনার তির ধেয়ে আসছিল চারপাশ থেকে। এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতায় নিগার সুলতানাকে কাঠগড়ায় তুলছিলেন অনেকে। তাকে সরিয়ে দেওয়ার দাবিও উঠছিল টুকটাক। তবে সিদ্ধান্তটি নিতে ফেললেন তিনি নিজেই। এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টিতে আর অধিনায়ক থাকতে চান না এই কিপার-ব্যাটার।

নিজের সিদ্ধান্তের কথা এর মধ্যেই বিসিবিকে জানিয়েছে নিগার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তা নিশ্চিত করেন বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।

advertisement

“আমরা একটা মেইল পেয়েছি, সে এশিয়ান গেমসের পরে টি-টোয়েন্টিতে (অধিনায়ক হিসেবে) থাকবে না। তবে ৫০ ওভারে (ওয়ানডেতে) দায়িত্বে থাকবে।”

নিগার যখন অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন, এশিয়ান গেমস খেলতে তখন বাংলাদেশ দল তখন আছে জাপানে। স্বর্ণ পদক জয়ের লক্ষ্য নিয়ে আসরটিতে আগামী শুক্রবার প্রথম কোয়ার্টার-ফাইনালে চীনের বিপক্ষে মাঠে নামবে নিগারের দল।

advertisement

রফিকুলের কথায় ফুটে উঠল, গেমস শুরুর আগ মুহূর্তে নিগারের অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার সিদ্ধান্তটি তাদেরকে অবাক করেছে।

“এই মুহূর্তে যেহেতু এশিয়ান গেমস চলছে, এশিয়ার সবচেয়ে বড় আসর এটি। এই গেমস চলাকালীন সময়ে এটা (অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত) হওয়ায় আমরাও একটু বিব্রত হয়েছি। গেমস শেষ হোক, তারপরে এটা নিয়ে কথা বলে সিদ্ধান্ত নেব আমরা।”

advertisement

২০২২ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন নিগার। এখন পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি ৮০ টি-টোয়েন্টি ম্যাচে। নেতৃত্বের রেকর্ড গড়েছেন সালমা খাতুনের ৬৫ ম্যাচের অধিনায়কত্বকে ছাড়িয়ে।

নিগারের নেতৃত্বে ৩২ জয়ও বাংলাদেশের রেকর্ড। তার নেতৃত্বে দল হেরেছে ৪৭ ম্যাচে।

ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছিলেন তিনি ২০২১ সালে। এই সংস্করণে দলকে নেতৃত্ব দিয়েছেন ৪৭ ম্যাচে। সেখানে জয় আছে ১৫টি, হার ২৬টি।

  • সর্বশেষ