শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫১ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জা ফখরুলকে এতটা নিচে নামাতে চাই না, বললেন ওবায়দুল কাদের

আবুল বাশার নূরু: খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে ওবায়দুল কাদেরকে ফোন করেননি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দাবি করেছেন সেটিকে অসত্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জোর দিয়ে বলেছেন, মির্জা ফখরুল তাকে ফোন করেছেন, চাইলে তিনি প্রমাণ দিতে পারবেন। তবে তিনি মির্জা ফখরুলকে এতটা নিচে নামাতে চান না। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দলের খুলনা বিভাগীয় যৌথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করতে মির্জা ফখরুল আমাকে ফোন করেছিলেন। এখন তিনি বলছেন ফোন করেননি। তিনি ফখরুলকে প্রশ্ন রেখে বলেন, অসত্য কথা কেন বলবেন? তিনি কি প্রমাণ করতে চান যে ফোন করেননি? চাইলে আমি প্রমাণ দিতে পারব। আমি এতটা নিচের রাজনীতি করতে চাই না। আমি তাকে নিচে নামাতে চাই না।

ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মুজিববর্ষের নামে চাঁদাবাজির দোকান খোলা যাবে না। এ বিষয়ে দলের সভাপতি শেখ হাসিনার কড়া হুঁশিয়ারি রয়েছে। অত্যন্ত সুশৃৃঙ্খলভাবে মুজিববর্ষ পালন করে বঙ্গবন্ধুর আদর্শের পতাকা উর্ধ্বে তুলে ধরতে হবে। বিরোধী পক্ষকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। বিএনপি একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তাদের মধ্যে ঐক্য আছে। আমাদের দলে সুবিধাবাদী আছে তারা আওয়ামী লীগে থেকে বিএনপির জন্য কাজ করে, বিএনপিকে ভোট দেয়। আমাদের সামান্য ভুলে বিরোধীপক্ষ সুযোগ নিতে পারে তাই আমাদের মুজিববর্ষ পালনে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জেলা পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে তৃণমূলকে শক্তিশালী করতে হবে। তা নাহলে দলের দুর্বল অবস্থা কাটানো যাবে না। তৃণমূল হলো দলের প্রাণ আমাদের দলের থানা পর্যায়ে দুর্বলতা আছে এটা অপ্রিয় সত্য কথা।
কাদের বলেন, বিএনপি সব কিছুতেই রাজনীতি করতে চায় তাই তাদের নেত্রীর মুক্তি নিয়েও রাজনীতি করেন। ফখরুল সাহেব ঝানু রাজনীতিক হতে পারেন কিন্তু ভালো চিকিৎসক না। তিনি কিভাবে বলবেন খালেদার শরীরের অবস্থা কেমন।
খুলনা বিভাগীয় এই যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম, বিএম মোজাম্মেল হক, অসিম কুমার উকিল, খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

  • সর্বশেষ