শিরোনাম
◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো ◈ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী ◈ ৫০ সংসদীয় কমিটি গঠন : ক্ষুব্ধ বিরোধী দল, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ◈ পে স্কেলের গেজেট অনুমোদনের পরও আটকে আছে ◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব!

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় সুন্দরবনে দুই জেলে অপহৃত, দুই লাখ টাকা মুক্তিপণ দাবি

সিরাজুল ইসলাম: মাছ শিকারে গেলে সোমবার রাতে তাদের অপহরণ করেছে বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা। বুধবার রাতে তাদের স্বজনরা বিষয়টি জানান।
অপহৃত জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মহাদেব সরদারের ছেলে বাটুল সরদার ও হরিনগর গ্রামের লোকমান গাজীর ছেলে আব্দুর রাজ্জাক।

স্থানীয় জেলে হরিনগর গ্রামের নূর ইসলাম ও রজব আলী জানান, রোববার কদমতলা স্টেশন থেকে অনুমতি নিয়ে তারা সুন্দরবনে মাছ শিকারে যান। সোমবার রাতে ছয় সদস্যের বনদস্যুদের একটি দল আটটি নৌকার মাঝ থেকে দুইজনকে জিম্মি করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ব্যাপারে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জানান, ঘটনাটি তিনি শুনছেন, তবে কেউ অভিযোগ করেনি। সূত্র: বাংলা নিউজ

  • সর্বশেষ