শিরোনাম
◈ ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা দেওয়ার নির্দেশ ◈ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে ভীষণ চাপের মুখে পুলিশ ◈ বাব আল-মানদাবে হুতিদের দখল, পিছু হটছেন ট্রাম্প? ◈ ছয় মাস পর চালু, একদিন না যেতেই ফের বন্ধ সিইউএফএল ◈ একই সঙ্গে ৬৯ ক্রিকেটারকে নি‌য়ে পাঁচ প্রতিযোগিতায় পাঁচটি দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ন্যাশনাল সাইবার ক্রাইম এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন, হাইকোর্টের দ্বারস্থ ক্রিকেটার রিজওয়ান ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি ◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশটা আমাদের সবার, আমরা কারো জমিদারিত্ব মানবো না, পুলিশকে বলবো জনগণের পক্ষে কাজ করুন, গণসংযোগে ইশরাক

শিমুল মাহমুদ : প্রচার-প্রচারণার ১৩তম দিনে আজ রাজধানীর পশ্চিম হাজারীবাগ এলাকায় গণসংযোগ করছেন ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

গণসংযোগের আগে সংক্ষিপ্ত এক বক্তব্যে ইশরাক হোসেন বলেন, গতকাল আমাদের উত্তরের মেয়র প্রার্থীর প্রচারণায় পেছন থেকে ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। প্রায় ২৪ ঘন্টা হতে চললো কিন্তু আমরা এখন পর্যন্ত একটা গ্রেপ্তার হতে দেখলাম না। আমি পুলিশ-প্রশাসনকে বিনীত অনুরোধ করবো, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের যে সাংবিধানিক দায়িত্ব দেয়া হয়েছে সেটা আপনার পালন করুন। জনগণের পক্ষে কাজ করুন।

তিনি বলেন, আজকে তারা ক্ষমতাসীন আছেন তারা এই দেশটাকে দখল করে রাখছেন। কারো কোন কথা বলার অধিকার নাই, বাকস্বাধীনতা নাই, ভোটের অধিকার নাই। আমরা তাদের বলে দিতে চাই, এটা আর আমরা মানবো না। কোন ষড়যন্ত্র আমরা মানবো না, কোন বাঁধা আমরা মানবো না। ঢাকা শহরে কোনো সন্ত্রাসীদেরকে আমরা স্পেস দিব না। এই দেশটা আমাদের সবার। আমরা কারো জমিদারিত্ব মানবো না।

এর আগে সকাল ১১টা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে ঝাউচর বাজারে একত্রিত হন। এসময় তারা খালেদা মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান ও ধানের শীষে ভোট চান। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, কাজী আবুল বাশার সহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক।

  • সর্বশেষ