শিরোনাম
◈ তরুণ ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি ◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএ গেমসে স্বর্ণজয়ী ৩ ক্রীড়াবিদকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

এল আর বাদল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের এসএ গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদ-সাঁতারু মাহফুজা খাতুন শিলা, শ্যুটার শাকিল আহমেদ ও ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তকে আগেই পুরষ্কার হিসাবে ফ্ল্যাট দেয়ার ঘোষণা দেন।

গত মাসে তিনি তাদের ফ্ল্যাট বুঝিয়েও দিয়েছেন। তবে প্রাপ্ত ফ্ল্যাটে ওঠার আগে তারা যে বাসায় ভাড়া থাকতেন সেখানে তাদের বকেয়া বাসা ভাড়া জমা পড়েছে অনেক। গতকাল সোমবার রাতে তিন ক্রীড়াবিদকে গণভবনে ডেকে বকেয়া বাসা ভাড়াবাবদ ২০ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করে দিলেন প্রধানমন্ত্রী।

এর মধ্যে শুটার শাকিল ৭ লাখ ২০ হাজার টাকা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ৬ লাখ ৬০ হাজার এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলা ৬ লাখ ৬০ হাজার টাকা পেয়েছেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়