শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে আজ বঙ্গবন্ধু বিপিএলের চতুর্থ পর্ব শুরু

ইয়াসিন আরাফাত : এই পর্ব শেষ হবে আগামী ৪ জানুয়ারি। তিনদিন সিলেটকে মাতিয়ে রাখবে ক্রিকেটের এ সংক্ষিপ্ত ভার্সনের ছয়টি ম্যাচ।
বিপিএলের সিলেট পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় রংপুর রেঞ্জার্সের মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস। সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট থান্ডারের বিপক্ষে খেলবে কুমিল্লা ওয়ারিয়র্স।

এদিকে সিলেটের মাটিতে বল মাঠে গড়ানোর একদিন আগে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে সিলেট পর্বের টিকিট বিক্রি। নগরীর রিকাবী বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের বুথে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি করা হয়েছে। এছাড়া প্রতিদিন ম্যাচ শুরুর পূর্বে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারের বুথে মিলবে প্রতিদিনের ম্যাচের টিকিট। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়