শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

মুসবা তিন্নি : ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়েছে। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেন ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভেদকর। এবার ভারেতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার দেয়া হয়েছে অমিতাভ বচ্চনকে। কিন্তু এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন এ মেগাস্টার। অবশ্য অনুষ্ঠানের আগেই তিনি টুইটারের মাধ্যমে জানান, অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না। -এনডিটিভি বাংলা

চলতি বছরের আগস্ট মাসেই সম্মানজনক এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল। এবার সেরা অভিনয়ের পুরস্কার পেয়েছেন আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল ও কীর্তি সুরেশ। সেরা হিন্দি চলচ্চিত্র ‘আন্ধাধুন’ আর সেরা বাংলা চলচ্চিত্র হিসেবে ‘এক যে ছিল রাজা’ পুরস্কৃত হয়েছে।
এক নজরে জেনে নিন ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কারা-
সেরা অভিনেতা: আয়ুষ্মান খুরানা (আন্ধাধুন) এবং ভিকি কৌশল (উরি)
সেরা অভিনেত্রী: কীর্তি সুরেশ (মহানটি)
সেরা পার্শ্ব অভিনেতা: সানন্দ কিরকিরে (চুম্বক)
সেরা পার্শ্ব অভিনেত্রী: সুরেখা সিক্রি (বধাই হো)
সেরা পরিচালক: আদিত্য ধর (উরি)
সেরা চলচ্চিত্র: হ্যালারো (গুজরাটি)
সেরা হিন্দি চলচ্চিত্র: আন্ধাধুন
সেরা বাংলা চলচ্চিত্র: এক যে ছিল রাজা
সেরা চলচ্চিত্র (সমালোচক): ব্লাসে জনি (মালয়ালম) ও অনন্ত বিজয় (হিন্দি)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: কাসাব
সেরা শিশুতোষ চলচ্চিত্র: সরকারি. হাই. প্রা. শালে কাসারাগোডু
সেরা শিশুশিল্পী: পিভি রোহিথ (অন্দালা ইরাদালা), সামিপ সিং (হারজিতা), তালহা আরশাদ রেশি (হামিদ), শ্রীনিবাস পোকালে (নাল)
সেরা সংগীতশিল্পী (পুরুষ): অরিজিৎ সিং (বিনতে দিল, পদ্মাবত)
সেরা সংগীতশিল্পী (নারী): বিন্দুমণি (মায়াবী মানাবে, নতিচরমি)
সেরা সংগীত পরিচালনা: সঞ্জয়লীলা বানসালি (পদ্মাবত)
সেরা আবহ সংগীত: ‘উরি’
সেরা সিনেমাটোগ্রাফি: এমজে রাধাকৃষ্ণ (ওলু, মালয়ালম)
সেরা প্রোডাকশন ডিজাইন: কাম্মারা সম্ভবান
সেরা মেকআপ আর্টিস্ট: রঞ্জিত (ও)
সেরা কস্টিউম ডিজাইন: রাজশ্রী পাত্নায়েক, বরুণ শাহ এবং অর্চনা রাও (মহানটি)
সেরা স্পেশাল ইফেক্টস: ‘ও’ এবং ‘কেজিএফ’
সেরা কোরিওগ্রাফি: কৃতী মহেশ মিদায়া এবং জয়তি ডি তোম্মার (ঘুমার, পদ্মাবত)
সেরা সংলাপ: তারিখ (বাংলা)
স্পেশাল জুরি পুরস্কার: কেদারা (বাংলা), হ্যালারো (গুজরাটি)

  • সর্বশেষ