শিরোনাম
◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার ◈ মাস্তা‌নের হা‌তে মে‌সির রেকর্ড ব্রেক   ◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও) ◈ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি  ◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন ◈ যুদ্ধের নিন্দায় ঐকমত্য ব্রিকস নেতাদের, আসছে যৌথ ঘোষণা ◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫০ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিনল্যান্ডে গঠিত জোট সরকারের ৫ দলের নেতাই নারী, নেতৃত্ব দেবেন বিশে^র সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সান্না মারিন

আসিফুজ্জামান পৃথিল : বর্তমান প্রধানমন্ত্রী আন্তি রিনের স্থলাভিষিক্ত হবেন ৩৫ বছর বয়সী মারিন। তিনি ৫ দলের একটি জোটকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। সেই দলগুলোর প্রত্যেকটির নেতাই নারী। দেশটির সাবেক প্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার স্টাব এই জোটের প্রশংসা করে বলেছেন, এতে প্রমাণ হয়, ফিনল্যান্ড একটি আধুনিক এবং প্রগতিশীল রাষ্ট্র। ইন্ডিপেন্ডেন্ট।

সান্না একটি সমকামী পরিবারের কন্যা। তার বাবা ও মা দুজনেই নারী। স্যারোগেটেড স্পার্মের মাধ্যমে তার জন্ম। পরিবারের তিনিই একমাত্র সন্তান। এবং তিনিই এই পরিবারের একমাত্র সদস্য যিদি বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। ২০১৮ সালে তার কন্যা এম্মার জন্ম হয়। বর্তশানে স্বামী মারকুস রেইকোনেন এর সঙ্গে সংসার করছেন সান্না। তবে একসময় তার নারী প্রেমিকা ছিলো। অর্থাৎ সান্না একজন আত্মস্বীকৃত উভকামী।

মারিন ২০১৫ সাল থেকে ফিনিস পার্লামেন্টের সদস্য। একসময় তিনি দলের ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০ বছরে মারিনই একমাত্র ফিনিস প্রধানমন্ত্রী যিনি বাম রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বিশে^র প্রথম প্রধানমন্ত্রী, যিনি সমকামী পরিবারের সন্তান এবং উভকামী। আগামী ১০ ডিসেম্বর দইয়ত্ব নেবেন সান্না।

  • সর্বশেষ