শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৯, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৯, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে অপহৃত ৪ জেলে উদ্ধার, আটক ৩ জলদস্যু

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মেঘনায় অপহরণের পর ৪ জেলের কাছে মুক্তিপণ দাবিকৃত ৩ জলদস্যুকে আটক করেছে নৌ-পুলিশ। অপহৃত জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এসময় দস্যুদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) সন্ধ্যায় আটককৃতদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে স্থানীয় চর মেঘা থেকে অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যুদের আটক করা হয়। দস্যুরা ভোলার বাসিন্দা কামাল, জাকির ও শিপন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান মিয়া জানান, দুপুরে কমলনগরের মতির হাট এলাকা থেকেমাছ ধরার একটি ট্রলার আটকিয়ে ৪ জন জেলেকে অপহরণ করে দস্যুরা। পরে তাদের পরিবারের কাছে বিকাশে ২০-৩০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে তারা। খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ