শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৯, ০৯:৪৭ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৯, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ৭ টি কারণে পেটে মেদ জমে

বাংলাট্রিবিউন: আমরা কমবেশি অনেকেই পেটের মেদ নিয়ে বিড়ম্বনায় থাকি। পেটে মেদ জমা শরীরের জন্য খুবই ক্ষতিকর। সামান্য কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই আমরা নিজেদের রাখতে পারি সুস্থ।

জেনে নিন কোন কোন কারণে পেটে দ্রুত মেদ জমে -
১) হঠাৎ ক্ষুধা লাগলে আমরা ফাস্টফুড খাই। ফাস্টফুড এবং কোল্ড ড্রিংক পেটে মেদ জমিয়ে দেয় খুব দ্রুত।
২) মেদ কমানোর জন্য দীর্ঘক্ষণ না খেয়ে থাকা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এতে উল্টো পেটে মেদ জমে যায়। নির্দিষ্ট সময় পর পর স্বাস্থ্যকর খাবার আপনাকে রাখবে ফিট ও সুস্থ।
৩) ব্যস্ত অবস্থায় খাবার খাওয়া ও ভালো করে খাবার চিবিয়ে না খাওয়ার কারণে পেটে জমে যেতে পারে মেদ। ব্যস্ত বা অমনোযোগী অবস্থায় খাবার খেলে অনেক সময় খাওয়া হয়ে যায় অতিরিক্ত।
৪) অনিদ্রা পেটের মেদ বাড়ায়। প্রতি রাতে অন্তত আট ঘণ্টা ঘুম খুব জরুরি।
৫) একটানা অনেকক্ষণ বসে থাকা, শরীরচর্চা না করাও পেটে মেদ জমে যাওয়ার অন্যতম কারণ।
৬) সকালের নাস্তা কখনও বাদ দেবেন না। দিনের শুরুতে পেট ভরে না খেলে যেমন সারাদিন কাজ করার শক্তি পাওয়া যায় না, তেমনি পেটে অহেতুক মেদ জমে।
৭) খাদ্য তালিকায় পর্যাপ্ত তরল খাবার রাখা জরুরি। পানি, ফলের রস এগুলো পান করা চাই প্রতিদিন। পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ খাবারও খাবেন নিয়ম করে। কেবল কার্বোহাইড্রেটে নির্ভরশীল হয়ে গেলে পেটে জমবে মেদ।

অনুলিখন: আইনুন নিশাত

  • সর্বশেষ