শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০৯:১৩ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, আহত তিন পৃুলিশ সদস্য

সুজন কৈরী : রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের পেছনের ও চন্দ্রিমা উদ্যানের সামনের সড়কে চলন্ত অবস্থায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে পুলিশের একটি গাড়ি। এতে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ পারভেজসহ তিনজন আহত হয়েছেন। আহত বাকি দুজন হলেন, গাড়ি চালক কনস্টেবল মোহসিন ও আনসার আকিদুল ইসলাম।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। পথচারীদের সহযোগীতায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকেই পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

শেরেবাংলা নগর এলাকায় কর্তব্যরত ট্রাফিক পশ্চিম বিভাগের সার্জেন্ট ফারুক মিয়া বলেন, ওই সড়কের পশ্চিম দিক থেকে পুলিশের গাড়িটি আসছিলো। ওই সময় একটি মোটরসাইকেল উল্টো লেন ধরে বিপরীত দিকে যাচ্ছিলো। হঠাৎ মোটরসাইকেলটি পুলিশের পিকআপ ভ্যানের সামনাসামনি ইউটার্ন নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, পুলিশের ওই গাড়ির চালক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ফুটপাতে উঠিয়ে দেয়। সেখানে বৈদ্যুতিক লাইটের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগলে পুলিশের গাড়িটির সামনের ইঞ্জিনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় গাড়িতে থাকা তিনজনই আঘাতপ্রাপ্ত হন।

শেরেবাংলা নগর থানার এএসআই হাবিবুর রহমান জানান, আহত তিনজনের মধ্যে চালক ও পরিদর্শক মাসুদ বেশি আঘাত পেয়েছেন। প্রথমে তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং এর চালক সাতিল আহমেদকেও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

  • সর্বশেষ