শিরোনাম
◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল ◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ◈ হামজা-শমিতের গোল, ফারহানের জাদু, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ ◈ আমি নতুন মন্ত্রী, সাইড টক করলে অসুবিধা হয়: কৃষিমন্ত্রী ◈ মালদ্বীপকে হারিয়ে ভারত সা‌ফের সেমিফাইনালে  ◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৯, ১১:২৯ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০১৯, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকৌশলীদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা নিতে বললেন চসিক মেয়র

রাজু চৌধুরী : চট্টগ্রাম নগরীর চলমান সড়ক সংস্কার ও উন্নয়ন কার্যক্রম প্রকৌশলীদেরকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগ আয়োজিত ৪৩তম মাসিক সমন্বয় সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই কথা বলেছেন।

ডিসেম্বর পর্যন্ত এ দুই মাস সময়ে চলমান কাযক্রম সম্পন্ন করতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রকৌশলীদেরকে আরো দায়িত্ব শীল ভূমিকা নিতে হবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে চসিক কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রকৌশলীদের ৪৩তম সমন্বয় সভায় মেয়র এ কথা বলেন। এতে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, মনিরুল হুদা, আবু সালেহ, কামরুল ইসলাম, ঝুলন কুমার দাশ, সুদীপ বসাকসহ নির্বাহী ও সহকারী প্রকৌশলীরা।

  • সর্বশেষ