শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৯, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাফেতে কুকুরকে পান্ডা সাজানোয় সমালোচনায় মুখর চীনা সোশ্যাল মিডিয়া

ইয়াসিন আরাফাত : কুকুরকে সাদা-কালো রং করে পান্ডা ছানার মতো রূপ দেয়ায় চীনের দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশের চেঙ্গডুতে ‘কিউট পেট গেমস ক্যাফে’ নামে এক পোষা প্রাণির দোকানের মালিকের বিরূদ্ধে সোশ্যাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড়। দোকানের ভিতরে থাকা সেই কুকুরদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াতেই ঘটে এই বিপত্তি। এইসময়

নেটিজোনদের অভিযোগ, এভাবে কৃত্রিম রং লাগালে ওই কুকুরদের চামড়া ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁদের মতে, কুকুরের গায়ে রং লাগালে তারা পান্ডা হয়ে যাবে না, কুকুরই থাকবে।  এভাবে শুধুমাত্র নিজেদের নান্দনিকতার তত্ত্ব অনুযায়ী ওদের সুন্দর  দেখানোর চেষ্টা করে আসলে ওদের কষ্ট দেয়া হচ্ছে।

জানা যায়, চিনের ওই প্রদেশের চেঙ্গডু- তে গত মাসেই খোলা হয়েছিল ক্যাফেটি। সেখানেই রাখা হয়েছিল, ছয়টি ‘চাউ চাউ’ প্রজাতির কুকুর। সিচুয়ান এমনিতেই বিপন্ন হতে বসা পান্ডাপ্রজাতির অন্যতম আশ্রয়স্থল। তাই  সেখানকার মানুষদের মধ্যে পান্ডা নিয়ে আকর্ষণও রয়েছে তীব্র। তাই ব্যবসায়িক আকর্ষণের কথা মাথায়  রেখেই ওই ছয়টি কুকুরকে কালো-সাদা রঙে রাঙানো হয়েছিল। পাশাপাশি কেউ যদি তাদের  পোষা প্রানীকে  এই ধরনের ‘মেকওভার’ বা কৃত্রিম রঙে রাঙ্গাতে চান, সেক্ষেত্রে কালো-সাদা রং করানোর পরিসেবা দেয়ার ব্যাবস্থাও রাখা হয়েছে দোকানটিতে। এর জন্য খরচ হবে ১৫০০ ইউয়ান।

ওয়াইএ/এসবি

 

  • সর্বশেষ