শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:১২ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ড আওয়ামী লীগের এড হক কমিটি গঠিত

ডেস্ক রিপোর্ট: সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের আহবানে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের টিচার্স ক্লাবে ৮ সেপ্টেম্বর বিকেলে আয়ারল্যান্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, আয়ারল্যান্ড আওয়ামী লীগ নেতা কিবরিয়া হায়দার। পরিচালনা করেন, বেল্লাল হোসেন, মিনহাজুল আমিন শাকিল ও মোহম্মদ সোয়েল।

সভায় প্রধান অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আয়ারল্যান্ড আওয়ামী লীগ নেতা ইকবাল আহমদ লিটন, রফিক খান, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জালাল আহমদ ভূঁইয়া, জসিমউদ্দিন আহমদ, মো: কামরুজামান, ফিরুজ হোসেন, মিজানুর রহমান,  সামির জসিম খান, তপু শাহাদত, অলক সরকার, আজিমুল হোসেন আজিম, মনিরউজামান শুভ্র, ফয়জুল্লাহ সিকদার, জসিমউদ্দিন পাটোয়ারি, সেলিম অরন্য, রিয়াজ হোসেন টিটু, তামিম মজুমদার, স্বপন দেওয়ান, মিন্টু চৌধুরী রানা, সালেহ আহমেদ, সিবলী চৌধুরী প্রমুখ।

সমাবেশে উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম আয়ারল্যান্ডে বসবাসরত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ করে আয়ারল্যান্ড আওয়ামী লীগের একটি শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে পূর্বতন কমিটি বাতিল করে তদস্থলে এড হক কমিটি গঠন করেন। এড হক কমিটির আহবায়ক ইকবাল আহমদ লিটন ও সদস্য সচিব বেল্লাল হোসেন। এই এড হক কমিটি আগামী ৬মাসের মধ্যে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে একটি গতিশীল কার্যনির্বাহী সংসদ গঠন করবে।

সভায় প্রধান অতিথি এম. নজরুল ইসলাম বলেন, ‘এগিয়ে চলা বাংলাদেশের মহানায়ক মাননীয় প্রধামন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধ করতে প্রবাসে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা ইউরোপের দেশে দেশে আওয়ামী পরিবারের ঐক্য সুদৃঢ় করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে লড়াইরত জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়