শিরোনাম
◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০৩:২৮ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেরা ফরোয়ার্ড মেসি, সেরা গোলরক্ষক অ্যালিসন, খালি হাতে ফিরলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : ঘোষণা করা হয়েছে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার। আর সেই পুরষ্কার পেলেন ভ্যান ডাইক। এই রেসে তিনি হারিয়েছেন মেসি-রোনালদোকে।

তবে সেরা ফরোয়ার্ডের পুরষ্কার পেলেন মেসি। মেসি-রোনালদোর সঙ্গে অতীতে নেইমার কিংবা অন্য বড় কোনো তারকা তৃতীয় স্থানে ঠাই পেলেও এবারের তালিকায় ছিল চমক। দুই মহাতারকার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফরোয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন শিরোপাজয়ী লিভারপুলের সাদিও মানে। শেষ পর্যন্ত সেরার খেতাব উঠেছে মেসির হাতে।

সেরা গোলরক্ষক হয়েছেন লিভারপুলের অ্যালিসন বেকার। ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন হারিয়েছেন টটেনহ্যামের হুগো লরিস এবং বার্সেলোনার মার্ক টের স্টেগানকে।

গত চ্যাম্পিয়ন্স লিগে ১২ গোল করেছিলেন মেসি। যেটি আসর সর্বোচ্চ। তবে রোনালদোর ভাগ্য জোটেনি কোন পুরষ্কারই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়